কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ এ ০৬:০০ AM
২x৬৬০ মেঃওঃ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল), বাগেরহাট
কন্টেন্ট: পাতা
প্রধান তথ্যাদি
| প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা | বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা:) লি: (বিআইএফপিসিএল) (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং এনটিপিসি লি:, ভারত এর একটি যৌথ উদ্যোগে গঠিত একটি কোম্পানি) |
| ইক্যুইটি অংশ | - জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট (JVA) স্বাক্ষর - ২৯/০১/২০১২ খ্রি.
- ইক্যুইটি বিনিয়োগ - ৫০:৫০
|
| প্রকল্পের ক্ষমতা | ১,৩২০ (২×৬৬০) মেগাওয়াট ক্ষমতা (সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি) |
| প্রকল্প ব্যয় | ১৬,০০০ কোটি টাকা (প্রকল্পের প্রারম্ভিক অনুমোদন সময়কালের মাঃ ডলার বিনিময় হার ৮০ টাকা বিবেচনায়) |
| অর্থ যোগান | ECA অর্থায়ন- ১২,৮০০ কোটি টাকা (১৬০০ মিলিয়ন মাঃ ডলার যা প্রকল্পের প্রারম্ভিক অনুমোদন সময়কালের মাঃ ডলার বিনিময় হার ৮০ টাকা বিবেচনায়)। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (ইক্যুইটি)- ১,৬০০ কোটি টাকা এবং এনটিপিসি লি:, ভারত (ইক্যুইটি) -১,৬০০ কোটি টাকা |
| চুক্তি | - বিউবো’র সহিত ২৫ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর – ২০/০৪/২০১৩ খ্রি.
- বাংলাদেশ সরকারের সাথে বাস্তবায়নের চুক্তি (আইএ) স্বাক্ষর - ২০/০৪/২০১৩ খ্রি.
|
| ইপিসি ঠিকাদার | ভারত হেভি ইলেট্রিক্যালস লিমিটেডঃ (BHEL), ভারত - ইপিসি চুক্তি স্বাক্ষর- ১২ জুলাই ২০১৬ খ্রি.
- NTP (Notice to Proceed) ইস্যু- ২৪ এপ্রিল ২০১৭ খ্রি.
|
| বাণিজ্যিক উৎপাদনের তারিখ (COD) | - প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট): ২৩ ডিসেম্বর, ২০২২ খ্রি.
- দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট): ১২ মার্চ, ২০২৪ খ্রি.
|
| পরিবেশ সুরক্ষা | - পরিবেশ সুরক্ষায় ইটিপি, এফজিডি, ২৭৫ মি উঁচু চিমনী, ডাস্ট সাপ্রেশন ও এক্সট্রাকশন ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কয়লার বার্জ/ লাইটার ঢাকনাযুক্তভাবে জেটিতে সরবরাহ করা হচ্ছে। এছাড়া M/S CEGIS এর মাধ্যমে নিয়মিত প্রকল্প এলাকা ও এর আশেপাশে পানি ও বাতাসের বিভিন্ন প্যারামিটার এবং সুন্দরবন এর জীববৈচিত্র মনিটরিং করা হচ্ছে।
|
| কয়লা ও লাইমস্টোন ক্রয় | - জ্বালানি হিসেবে আমদানিকৃত উন্নতমানের কয়লা ব্যবহার করা হচ্ছে।
- আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৮০ লক্ষ মেট্রিক টন (আনুমানিক ০৩ বছরের চাহিদা মোতাবেক) দীর্ঘমেয়াদি কয়লা ক্রয়ের চুক্তি গত ০৭ জুন, ২০২৩ তারিখে স্বাক্ষরিত হয়েছে এবং চুক্তির আওতায় ক্রয় করা হচ্ছে।
- পরিবেশ সুরক্ষায় ক্ষতিকারক সালফার গ্যাস দূরীকরণের জন্য লাইমস্টোন ক্রয়ের মাধ্যমে এফজিডি চালু রাখা হচ্ছে। এছাড়াও উৎপাদিত শতভাগ জিপসাম ও ছাই পরিবান্ধব উপায়ে বিক্রয় করা হচ্ছে।
|
প্রকল্পের অগ্রগতিঃ
- বিদ্যুৎ কেন্দ্রের ফ্যাসিলিটি COD গত ১২ মার্চ, ২০২৪ তারিখে অর্জিত হয়েছে।
- ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি. পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি ৯৯.৫৬ % ও আর্থিক অগ্রগতি ৯৭.৩২ %। প্রকল্পের ক্রমপুঞ্জিত ব্যয় ২৩,৭১৪ কোটি টাকা যার মধ্যে ইক্যুইটি অংশ ৩২০০ কোটি টাকা ও ECA ঋণ অংশ ১৭,৮৭৪ কোটি টাকা (মাঃ ডলারের প্রকৃত বিনিময় হার অনুযায়ী ঋণ অংশের হিসাব করা হয়েছে)।
এছাড়াও প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার অগ্রগতি নিম্নরূপঃ
ইউনিট #১: বাণিজ্যিক উৎপাদন গত ২৩-১২-২০২২ তারিখ অর্জিত হয়েছে।
ইউনিট #২: বাণিজ্যিক উৎপাদন গত ১২-০৩-২০২৪ তারিখ অর্জিত হয়েছে।
পাওয়ার ইভাকুয়েশন এর নিমিত্ত রামপাল-গোপালগঞ্জ-আমিনবাজার ৪০০ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন (১৭৩ কি.মি.) এবং রামপাল-খুলনা ২৩০ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন (২৪ কি.মি.) স্থাপন করা হয়েছে।
প্রকল্প অগ্রগতির ছবি দেখার জন্য এখানে ক্লিক করুণ।