কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ AM
কন্টেন্ট: পাতা
বিদ্যুৎ ও জ্বালানি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। বাংলাদেশে স্বাধীনতার পর বিদ্যুৎ, গ্যাস, তেল এবং খনিজ সম্পদ একই প্রশাসনিক কাঠামোর অধীনে পরিচালিত হলেও সময়ের চাহিদায় এ খাতে ব্যাপক সংস্কার আনা হয়। এর ধারাবাহিকতায় ১৯৯৮ সালে বিদ্যুৎ বিভাগ (Power Division) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (Energy and Mineral Resources Division) পৃথকভাবে দুইটি বিভাগ গঠিত হয়। বর্তমানে উভয় বিভাগ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পৃথক প্রশাসনিক ইউনিট হিসেবে দায়িত্ব পালন করছে।